সুনামগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্ত, যুবকের কারাদণ্ড

আপডেট : ১২ মে ২০১৬, ১৫:৪১
সুনামগঞ্জ শহরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে ফয়ছল আহমদ (১৮) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ফয়ছল শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা।
 
পুলিশ জানায়, বুধবার বিকালে সুনামগঞ্জ শহরের এক স্কুলছাত্রী ছুটি শেষে বাসায় ফিরছিল। এ সময় উকিলপাড়া এলাকায় ওই ছাত্রীকে বখাটে ফয়ছল উত্যক্ত করে। রাতে মেয়ের বাবা সদর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ফয়ছলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়।
 
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।