চট্টগ্রামে এবারের রিহ্যাব মেলায় ব্যাপক সাড়া

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২১:৪৩

সমাপনী দিনে প্রেস ব্রিফিং

চট্টগ্রাম অফিস

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার শেষ হয়েছে। চট্টগ্রামের হোটেল রেডিসনে মেলার শেষ দিনে গতকাল প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী প্রেস ব্রিফিংয়ে বলেন, মেলার শুরু থেকে প্রচুর ক্রেতা দর্শনার্থী মেলা প্রাঙ্গণে এসেছেন এবং শেষ দিনে সবচেয়ে বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়েছে। তিনি বলেন, দেশের আবাসন খাতের অবস্থা এখন অনেক ভাল। যার প্রত্যক্ষ প্রতিফলন এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৯।

ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ ক্রেতাদের জন্য যে সকল অফার নিয়ে এসেছেন মেলা চলাকালীন সাপ্তাহিক ও সরকারি ছুটি থাকায় ব্যাংক বন্ধ থাকার কারণে ফেয়ার শেষ হওয়ার পরেও আগামী ৭ দিন কোম্পানির নিজস্ব অফিসে সে সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে। এবারের ফেয়ারে ৫৭০টি ফ্ল্যাট ও ২১০টি প্লটসহ সর্বমোট ৩৭৫ কোটি টাকা বিক্রি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, রিহ্যাবের পরিচালক মাহবুব সোবহান জালাল তানভির, চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম, আবদুল্লাহ আল মামুন, মোরশেদুল হাসান, নাজিম উদ্দিন, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য এয়াছিন চৌধুরী, ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন, মহিউদ্দিন খসরু, খুরশেদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দ ইরফানুল আলম।