আমে কেমিকেল : নাটোরে ২ ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ১২ মে ২০১৬, ১৮:৫২
নাটোরের বাগাতিপাড়ায় কেমিকেল দিয়ে আম পাকানোর সময় দুই  ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমানণ আদালত।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহম্মদ এই জরিমানা করেন।  বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার খামার ব্রজপুর গ্রামে আম ব্যবসায়ী আব্দুল মতিন ও মিঠুন আলীকে অপরিপক্ক কাঁচা আম গাছ থেকে সংগ্রহ করে বাগানেই দ্রæত পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড স্প্রে করার সময় এলাকাবাসীরা তাদের হাতে নাতে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। খবর পেয়ে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহম্মদ খন্দকার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দুই আম ব্যবসায়ীকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।
 
এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলার কৃষি কর্মকর্তা বাবুল আক্তার জানান, আগামী ১৫ মে থেকে বাগান মালিকদের আঁটির আম পাড়ার অনুমতি দেয়া হয়েছে। এ ছাড়া লক্ষণা ও  গোপাল ভোগ ২৫ মে,  খিরসাপাত ৩০ মে, আম্রপালি ৮ জুন, ফজলি ১০ জুন এবং আশ্বিনা আম ৩০ মে থেকে বাগান মালিক এবং আম  ব্যবসায়ীরা পাড়তে পারবেন।