কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১২ মে ২০১৬, ২১:৫২
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হামিদুল শাহর (৬৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে উপজেলার আমলা বাজার থেকে মুদি দোকানে বেচাকেনা শেষে নিজস্ব পিকাপে (ছোট ট্রাক) বাড়ি ফিরছিলেন হামিদুল শাহ। এসময় পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রাতুল শাহ (৫০) ও হামিদুল শাহসহ (৬৫) তিনজন আহত হন। এর মধ্যে গুরুতর অবস্থায় হামিদুল শাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।