চট্টগ্রামে জালনোটসহ আটক ২

আপডেট : ১২ মে ২০১৬, ২২:০৬
চট্টগ্রামের লালদীঘি এলাকা থেকে ১৪ হাজার টাকার জালনোটসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
 
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে লালদীঘির পাড় এলাকার হোটেল প্যারাগনের সামনে থেকে তাদের আটকগ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- মোহাম্মদ আফছার (২০) ও মোহাম্মদ ইসলাম (৩০)। দুইজনের বাড়িই কক্সবাজারের টেকনাফে।
 
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আনোয়ার হোসেন বলেন, তাদের কাছে এক হাজার টাকার ১০টি ও ৫০০ টাকার আটটি জালনোট পাওয়া গেছে।