পোরশায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৬, ১১:৪৬
নওগাঁর পোরশা উপজেলায় আম কুড়ানোর সময় এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার সকালে উপজেলার গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম হোসেন (১৪) ওই গ্রামের মো. গোলজার হোসেনের ছেলে।
 
পোরশা থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) মাহাবুব আলম জানান, সকাল নয়টার দিকে ঝড়ো হাওয়ার মধ্যে উপজেলার হেলিপ্যাড মাঠ  সংলগ্ন একটি বাগানে ইব্রাহিম আম কুড়াচ্ছিল । এ সময় বজ্রপাতে তার  মৃত্যু।