কুমিল্লার মুরাদনগর উপজেলায় আগামী ৪জুন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ১৩ প্রার্থীর মনোনয় পত্র বাতিল করেছে স্ব-স্ব ইউনিয়নের রির্টানিং অফিসার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার ২২টি ইউনিয়নের মননোয়ন পত্র যাচাই বাছাই করে ১১টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য ৩জন ও সাধারণ সদস্য ৫ জনের মনোনয় পত্র বাতিল করা হয়।
