পটুয়াখালীর তিন উপজেলা থেকে দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
দুমকি থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, বাউফল উপজেলার হোসনাবাদের বাসিন্দা খলিল মৃধা (৩৫) হোটেল ব্যবসা করতেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ হন- এমন তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ বেলা ১১টার দিকে দুমকী উপজেলা জলিসার কদমতলার একটি খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জিএম শাহনেওয়াজ জানান, উপজেলার ম্যাওরাপাড়া এলাকায় পানিতে ডুবে রাশেদা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি।
মির্জাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, উপজেলার ঘটকের আন্দুয়া গ্রাম থেকে দুই সন্তানের মা জেসমিন আক্তারের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি।
