'বিভাগীয় কমিশনার' সম্মাননা পেলেন শারমিন জাহান

আপডেট : ১৩ মে ২০১৬, ১৮:১০
 
'বিভাগীয় কমিশনার ২০১৬' সম্মাননা পেলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহান। শুক্রবার তাকে এ সম্মাননা দেয়া হয়।
 
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি/বেসরকারি দফতরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী কার্যক্রম প্রসারে সমন্বয়ের ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।
 
IMG0
 
এক প্রতিক্রিয়ায় শারমিন জাহান বলেন, 'বিভাগীয় ইনোভেশন সার্কেল থেকে পেয়েছি।এটি আমার কাছে অনেক মূল্যবান। আমার জন্য সম্মানেরও।' 
 
ভূমির ক্ষেত্রে অবদানের জন্য চারজন এসি ল্যান্ড, জনবান্ধব প্রশাসন সৃষ্টির জন্য ইউএনও-কে এ সম্মাননা দেয়া হয়। এছাড়া একজন এডিসিকে সম্মাননা দেয়া হয়।