পটিয়ায় ১৫ জনের মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ১৩ মে ২০১৬, ১৫:৩৫
চট্টগ্রামের পটিয়া উপজেলায় আওয়ামী লীগের ১৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
 
বৃহস্পতিবার মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ দিনে এসব প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। এরা হলেন, কুসুমপুরা ইউনিয়নের এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত নুর রশিদ চৌধুরী এজাজ, রফিকুল ইসলাম মনা, জিরি ইউনিয়নে মুক্তিযোদ্ধা এমএ হাকিম, জঙ্গলখাইন ইউনিয়নে শফিকুল ইসলাম চৌধুরী, কেলিশহর ইউনিয়নে ইউনুস মেম্বার, নিখিল দে, পিষুষ কান্তি দত্ত, ভাটিখাইণ ইউনিয়নে জিল্লুর রহমান ও ইকবাল হোসেন, কচুয়াই ইউনিয়নে রুপভান বেগম, বড়লিয়া ইউনিয়নে মফিজুল ইসলাম, জুলধা ইউনিয়নে মোহাম্মদ আলী, চরলক্ষ্যা ইউনিয়নে কর্ণফুলী থানা যুবলীগের সভাপতি মো. সোলায়মান, চরপাথরঘাটা ইউনিয়নে থানা যুবলীগের সেক্রেটারী সেলিম হক ও দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ। তাছাড়া মেম্বার পদে ৭৮ জন প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেয়।
 
ষষ্ট ধাপে শোভনদন্ডী ইউনিয়নে মনোনয়ন ফরম যাচাই বাছাই
পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ষষ্ট ধাপে আগামী ৪ জুন ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ ইউনিয়নে মনোনয়ন ফরম যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল। দালিখকৃত সব মনোনয়ন ফরম বৈধ রয়েছে। নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে দুইজন, সংরক্ষিত মহিলা আসনে পাঁচজন ও সাধারণ সদস্য পদে ৩৩ জনের মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।