টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতরা হলো, উপজেলার খড়ক গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে স্কুল পড়ুয়া আনিসুর রহমান (১৪) ও পৌর এলাকার বেতুয়া পৌলশিয়া গ্রামের মোকলেসুর রহমানের মেয়ে লিমা আক্তার (১৪)। দুইজনই টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।
জানা গেছে, শুক্রবার ঝড় হাওয়ার মধ্যে বজ্রপাত হচ্ছিল। এ সময় দুইজন নিজ নিজ বাড়িতে অবস্থান করছিল। হঠাৎ তাদের ঘরে বজ্রপাত হলে তারা আহত হয়। নিজ নিজ পরিবারের লোকজন দ্রুত ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
