শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়ায় শুক্রবার বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের হাত ফুলের তোড়া উপহার দিয়ে স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান করে। এ সময় নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী ফর্সা, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ উপস্থিত ছিলেন।
