ভেড়ামারায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০১৬, ১৮:৫৪
কুষ্টিয়ার ভেড়ামারায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পৌর শহরের দক্ষিণ রেলগেটের মাঝখান থেকে শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
 
মিরপুর পোড়াদহ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘোষ জানান, ভেড়ামারা শহরের দক্ষিণ রেলগেটের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 
ওসি আরো জানান, লাশের কপালে ক্ষত ও মুখে রক্তের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার পরিচয় ও কীভাবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।