আকতারের বাসায় প্রধানমন্ত্রী, পরিবারকে সান্ত্বনা

আপডেট : ১৩ মে ২০১৬, ২০:০৪
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী প্রয়াত আলহাজ আকতার সর্দারের  শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী মরহুম আকতার সর্দারের মগবাজারের বাসায় যান এবং পরিবারের শোকাহত সদস্যদের সান্ত্বনা দেন। তিনি সেখানে বেশ কিছু সময় অতিবাহিত করেন। মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবার ও সর্দার পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন ।
 
IMG0
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বার্ধক্য জনিত কারণে আকতার  সর্দার মারা যান ।