কুমিল্লায় ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা

আপডেট : ১৩ মে ২০১৬, ২১:৪৫
কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে সন্ত্রাসীদের গুলিতে একেএম রকিবুল ইসলাম মুকুল (৫০) নামের ব্যবসায়ী নিহতের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
 
শুক্রবার বিকালে নিহতের স্ত্রী নুরুন্নাহার আঁখি বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় আরিফ, সেলিম মেম্বার, তার ছেলে রাসেল, আরিফের ভগ্নিপতি মাহবুবসহ ৫ জনের উল্লেখ করে আরো ৬-৭ জনকে আসামি করা হয়। পুলিশ মামলার আসামি মাহবুবকে গ্রেফতার করেছে।  মুকুল আদর্শ সদর উপজেলার জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ছিলেন।
 
মুকুলের স্ত্রী নুরুন্নাহার আঁখি জানান, স্থানীয় ইউপি সদস্য সেলিমের ছেলে রাসেল ও সাবেক ইউপি সদস্য আবদুল গফুরের ছেলে আরিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার স্বামীকে গুলি করে হত্যা করেছে।