বঙ্গবন্ধুর জন্মদিনে গৌরীপুরে ৭০ জন ভিক্ষুককে পুনর্বাসন

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৪

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে রবিবার স্থানীয় ৭০ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে উপকরণ ও অনুদান প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ৫০ জন ভিক্ষুককে উপকরণসহ ভ্যান দোকান ও নগদ টাকা, ২০ জনকে হাঁস-মুরগী ও খোয়ার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

আরো ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা করিম, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) গোলাম মাওলা, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।