গাইবান্ধা জেলায় পলাতক ২৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
