গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দারাবাদ সুকন্দিবাগ এলাকায় সাবমারসিবল (পানির পাম্প) স্থাপনের জন্য তৈরি করা কূপে পড়ে শনিবার সকালে এক স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে।
নিহতের নাম রোমানুর রহমান (৬)। সে স্থানীয় হায়দারাবাদ আইডিয়াল স্কুলের নার্সারী শ্রেণির ছাত্র। আহত একই শ্রেণির অপর ছাত্রের নাম পারভেজ (৬)। নিহত শিশু রোমানুলের পিতার নাম বিল্লাল হোসেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাবমারসিবল স্থাপনের জন্য একটি কূপ খনন করা হয়। পরে এটি পরিত্যক্ত অবস্থায় বালি দিয়ে ভরাট ছিল। গত দুই দিন বৃষ্টি হওয়ার ফলে বালি নিচের দিকে দেবে যায়।
আজ সকাল দশটার দিকে ওই স্কুলের ছাত্ররা মাঠে খেলাধুলা করছিল। এক পর্যায়ে দুই ছাত্র ওই কূপে পড়ে যায়। পরে স্থানীয়রা তদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রোমানুরকে মৃত ঘোষণা করা হয়।
আহত ছাত্র পারভেজ বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আক্তাররুজ্জামান জানান, সাবমারসিবলের পরিত্যক্ত কূপে পড়ে এক স্কুল ছাত্র নিহত ও একজন আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
