রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সদরে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মকবুল চাকমা উপজেলা সদর বাজার থেকে টিএন্ডটি এলাকার দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাকে এক দুর্বৃত্ত পিছন দিক থেকে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। কারণ হিসেবে মকুল চাকমা সম্প্রতি স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপে যোগদান করেন বলে তারা উল্লেখ করেন।
নানিয়ারচর থানার উপ-পরিদর্শক মো. শাহ জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
