গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১৪ মে ২০১৬, ১৮:১৯
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর এক আরোহী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
শনিবার দুপুরে উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতীতে দুই মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রভাকরদি গ্রামের মৃত হাবিব মুন্সির ছেলে মিজানুর রহমান মিজান মুন্সি (৪৫) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিলারচর গ্রামের জাহাঙ্গীরের ছেলে সুমন (৩৫)। মিজান মুন্সি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের বিশিষ্ট ব্যবাসায়ী ও তরুন ঠিকাদার ছিলেন।
 
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।