বাঘায় ফলমালিন মেশানো আম ধ্বংস

আপডেট : ১৪ মে ২০১৬, ১৬:৪৯
রাজশাহীর বাঘায় ফলমালিন মেশানো আম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
শনিবার দুপুরে বাঘার পীরগাছা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যবসায়ী পালিয়ে যান ।
 
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার পীরগাছা গ্রামে প্রায় ২০ মন (লকনা) আম পেড়ে ফরমালিন মারছিলেন ওই গ্রামের আম ব্যবসায়ী আব্দুল খালেক ও বাঘা সদরের আরেকজন ব্যবসায়ী মাতব্বর আলী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই দুই ব্যবসায়ী। পরে উপস্থিত লোকজনের সামনে আমগুলো  ধবংস করা হয়।