বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে এক গৃহবধূ খুন হয়েছেন। তার নাম নারজিনা বেগম(৩৮)। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের আশিকুর রহমানের মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী মোহম্মদ আলী শেখ বলেন, স্থানীয়দের সাথে জমি নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমার স্ত্রীকে হত্যা করছে।
বাগেরহাট মডেল থানার ওসি মোঃ মাহাতাবউদ্দিন বলেন, রবিবার রাতে নারজিনা বেগম টয়লেটে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরদিন ওই মাছের খামারে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তার মোহম্মদ আলী শেখ স্ত্রীর লাশ শনাক্ত করেন। ওই গৃহবধূর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।
