যশোরে প্রাক-বাজেট বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর জেলা পরিষদ সভাকক্ষে গণতান্ত্রিক বাজেট আন্দোলন যশোর জেলা কমিটি এ সংলাপের আয়োজন করে।
যশোর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা খাতুনের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য দেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক উলাসী সৃজনী সংঘ নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। সংলাপে অংশ নেন যশোর পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, গণতান্ত্রিক বাজেট আন্দোলন কমিটির সদস্য সচিব শাহজাহান নান্নু, মিডিয়া ফোকাল পারসন হাবিবুর রহমান মিলন, বিশ্বনাথ ব্যানার্জি, সুলতানা রাজিয়া, তাহমিদ আকাশ, মেরিন হুদা, লোকমান হোসেন, মশিয়ার রহমান প্রমুখ।
