জাবিতে ড. শিরীন আখতার স্মরণে শোকসভা

আপডেট : ১৪ মে ২০১৬, ১৮:০৭
বরেণ্য ইতিহাসবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রয়াত অধ্যাপক ড. শিরীন আখতারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার সকাল ১০টায় ইতিহাস বিভাগে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
 
উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, অধ্যাপক শিরীন আখতার আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি শিক্ষক হিসেবেও একজন আদর্শবান শিক্ষক ছিলেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের নব নির্বাচিত  ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
 
উল্লেখ্য, অধ্যাপক ড. শিরীন আখতার গত ২১ এপ্রিল রাত সাড়ে ৯ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।