বাঘায় বিজ্ঞান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৭

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

সোমবার বাঘায় বিজ্ঞান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ‘বিজ্ঞান আশির্বাদ নয় অভিশাপ’ বিষয়ের উপরে পক্ষে ছিলো কলেজ শাখার  বুশরাত জাহান, উম্মে সাউদা, সাদিয়া আকতার লিজা এবং বিপক্ষে স্কুল শাখার শিক্ষার্থী নওশিন ইয়াসমিন, ফারাহানা হোসেন ও সাদিয়া নাওশীন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক শামসুল ইসলাম, মডারেটর ছিলেন প্রভাষক ইব্রাহিম খলিল মিঠু। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় কলেজ শাখার সাদিয়া আকতার লিজা। প্রতিযোগিতায় সমান নম্বর পাওয়ায় উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।