প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় চার দশক আগে বেক্সিমকো গ্রুপের ফিসারিজ লি. নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল বলে এ জেলার প্রতি তার আন্তরিকতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, সাতক্ষীরায় ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় কাজ করা হবে।
সোমবার সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে স্বাধীনতার চূড়ান্ত ডাক দিয়েছেন। তবে অনেক আগে থেকে তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছিলেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রমুখ।
সালমান এফ রহমান সাতক্ষীরার মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের উন্নয়নে ব্যক্তিগতভাবে ১০ লাখ টাকার অনুদানের ঘোষণা দেন।
