স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোন ষড়যন্ত্র করে দেশের অগ্রগতির পথ বন্ধ করা যাবে না। যুদ্ধাপরাধীদের বিচারে দেশের মানুষ স্বস্তি পেলেও পাকিস্তান এখন অস্বস্থিতে ভুগছে। পকিস্তান আমাদের দেশের বিরুদ্ধে কথা বললেও বিএনপি কোন প্রতিবাদ করেনি। বরং তারা ইসরাইলের বৈঠকের নামে চুপ করে রয়েছে। জামায়াতে ইসলামীর প্রধান মতিউর রহমান নিজামির ফাঁসি কার্যকরের পর খালেদা জিয়া ও তার দল শোকে পাথর হয়ে কোন বক্তৃতা বিবৃতি থেকে বিরত রয়েছেন।
শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে মন্ত্রী এ কথা বলেছেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কে এম হোসেন আলী হাসান, বিমল কুমার দাস, ইসহাক আলী, দানিউল হক দানি, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না উপস্থিত ছিলেন।
