লোহাগড়ায় ছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১৪ মে ২০১৬, ২২:৫৭
নড়াইল জেলার লোহাগড়ায় ডালিয়া খানম (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সে লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের নান্নু সরদারের মেয়ে।
 
জানাগেছে, লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে ডালিয়া এবছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা শেষে আপনজনদের কাছে বলেছে সে ভাল রেজাল্ট করবে। কিন্তু গত ১১ মে ফলাফল প্রকাশের পর জানতে পারে সে জিপিএ ৩.৩৩ (বি গ্রেড) পেয়েছে। তার আশা ছিল সে আরও ভাল রেজাল্ট করবে।
 
শুক্রবার রাতে সে নিজ ঘরে দরজা বন্ধ করে শুয়ে ছিল। শনিবার ভোররাতে কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকেরা ডাকাডাকি করে। দরজা না খোলায় দরজা ভেঙ্গে ভেতরে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় চেয়ারম্যান মো.আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।