ভাণ্ডারিয়ায় শ্রী শ্রী শ্যামা মন্দিরে অগ্নি

আপডেট : ১৪ মে ২০১৬, ২৩:১৫
পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও দৈনিক ইত্তেফাকের কর্মকর্তা ও ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র রায় এর রায়বাড়ীর শ্রী শ্রী শ্যামা মন্দিরে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করেছে। আজ রাত সোয়া আটটায় এ ঘটনা ঘটেছে। এতে মন্দিরে থাকা প্রতিমার চুল, শাড়ী কাপড়যাতীয় জিনিসপত্র পুড়ে যায় । স্থানীয়রা প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। দুর্বৃত্তরা পেট্রোল মেরে এ অগ্নিসংযোগ ঘটিয়েছে বলে এলাকাবাসী সুত্রে জানা যায়।
 

উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, ভাণ্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, পৌর সহায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম পোদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো.ছিদ্দিুকুর রহমান টুলু ঘটনাস্থল পরিদর্শন করেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মামলার পক্রিয়া চলছে। এদিকে উপজেলা হিন্দু,বৈদ্ধ,খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি কিরন চন্দ্র বসু,সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।