গাজীপুরের টঙ্গীতে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে এরশাদনগরের সাত্তার মেম্বারের বাড়ির পাশের বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ উদ্দিন (৩২) ও অপরজন জুম্মান মিয়া (৩৫)।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে বিলের ধারে মরদেহ দু’টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এসআই জহুরুল ইসলাম বলেন, শরীফের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আর জুম্মনের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের কুপিয়ে হত্যা করে এখানে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।
