তিন হাজারে মাইক্রোম্যাক্সের ফোন দিচ্ছে বাংলালিংক

আপডেট : ১৫ মে ২০১৬, ১০:৩৩
দেশের বাজারে একটি বান্ডেল অফারে মাইক্রোম্যাক্সের কিউ৩২৭ স্মার্টফোন বিক্রি করছে বাংলালিংক। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৩ হাজার ৪৯৯ টাকা।
 
বাংলালিংক-এর এই বান্ডেল অফারে থাকছে ২০০০ টাকা মূল্যের ইন্টারনেট ডেটা ও টক টাইম সুবিধা, যা যে কোনো বর্তমান অথবা নতুন প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা উপভোগ করতে পারবেন। এই হ্যান্ডসেটটি কিনলে গ্রাহকরা বিনামূল্যে ৩ মাস ৩ জিবি ডাটা, ১,২০০ মিনিট টক টাইম, ৬০০ এসএমএস উপভোগ করতে পারবেন।
 
কিউ৩২৭ স্মার্টফোনে আছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫১২ মেগাবাইট র‍্যাম এবং ৪ গিগাবাইট রম।
 
অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেম চালিত হ্যান্ডসেটটিতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে এবং ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।