নাটোরে পিস্তলসহ ইউপি সদস্য আটক

আপডেট : ১৫ মে ২০১৬, ১১:২৩
নাটোরের নলডাঙ্গার পিপরুল ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্য নুরুজ্জামান ওরফে সুরুজ মিয়া (৩৮) পিস্তল ও গুলিসহ আটক হয়েছেন।
 
রবিবার ভোরে সামভাট গ্রামের তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সুরুজ মিয়া ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। তিনি সামভাট গ্রামের আব্দুল গফুরের ছেলে।
 
নলডাঙ্গা থানার ওসি সুবীর দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে নিজ বাড়ি থেকে সুরুজ মিয়াকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।