চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মসকটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রা বাতিলের ঘটনায় বিমানের পাইলটসহ ৪ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে।
বরখাস্তরা হলেন, বোয়িং ৭৭৭ ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন ইসমাঈল, ফাস্ট অফিসার মলি, টেকনিশায়ান রউফ ও অপারেটর সনু মিয়া।
শনিবার রাতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ তাদের বরখাস্ত করে। বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল বোয়িং ৭৭৭ ফ্লাইটটি। বোডিং ব্রিজের সঙ্গে ফ্লাইটের দরজা আটকে সেটি বন্ধ না হওয়ায় যাত্রা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে আরেকটি ফ্লাইট এনে মাসকটের উদ্দেশে যাত্রী নিয়ে রওয়ানা দেয়।
