ভাঙ্গায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৫ মে ২০১৬, ১২:১১
 
ভাঙ্গা হাসপাতাল থেকে হ্যাপি আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
 
তিনি উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামের রেজাউল খলিফার স্ত্রী। 
 
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক বসার আহম্মেদ জানায়, পারিবারিক কহলের জের ধরে সকালে হ্যাপি আক্তার বিষ পান করলে স্থানীয়রা তাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।