ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং নারীদের বাল্যবিয়ে প্রতিরোধকল্পে সোমবার ফুলবাড়ীতে কন্যা শিশুদের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ-এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আওতায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় বড়ভিটা উচ্চ বিদ্যালয়-রাবাইতারী আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে ১-০ গোলে পরাজিত করে উপজেলা ফাইনাল খেলায় বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত খেলোয়াড়দের মাঝে পুরস্কার দেয়া হয়। এ সময় আরডিআরএস (বিবিএফজি) প্রকল্পের উপজেলা ম্যানেজার ঝরনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনিচুর রহমান, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ নুরুন্নবী মিঠু প্রমুখ। এতে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ক্রমে অংশগ্রহণ করে।
