নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলা বিষয়ক কর্মশালা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৮

নেত্রকোনা প্রতিনিধি নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্মপ্রত্যয়ী করে তোলার বিষয়ে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আয়োজিত এবং নেত্রকোনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। আলোচনা করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম।