সাভারের আশুলিয়া থেকে আরিফ (২৫) নামে এক ক্যাবল টেকনেশিয়ানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে আশুলিয়ার রণস্থল কামাড়পাড়া এলাকার স্থানীয় একটি পুকুর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
টেকনিশিয়ান আরিফ আশুলিয়ার রণস্থল এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, সকালে স্থানীয়রা কামাড়পাড়া এলাকার একটি পুকুর পাড়ে বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে এ ব্যাপারে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় আরিফের মরদেহ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
