বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাইকগাছা ডায়াবেটিস সমিতি ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪শ’ জন রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিত্সা ও ওষুধ বিতরণ করা হয়। রবিবার বাঁকা বাজারে সাইফুল এন্ড ব্রাদার্স ভবনে ইউপি চেয়ারম্যান আ. মজিদ গোলদারের সভাপতিত্বে সেবাদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোহা. শেখ শহিদ উল্লাহ। উপস্থিত ছিলেন ডা. শেখ অওরঙ্গজেব প্রিন্স, ডা. ইয়াসমিন সুলতানা, ডা. সাইফুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হাসান সুমনকে বিজয়ী করার লক্ষ্যে বর্ধিত সভা হয়েছে। সোমবার ডিএস কামিল মাদ্র্রসা মাঠে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত উল্লাহ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আব্দুছ সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা অওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌর মেয়র আব্দুস ছাত্তার, চেয়ারম্যান প্রার্থী মাহমুদ হাসান সুমন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমএ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ প্রমুখ।
কচুয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা সোমবার দুপুরে কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিনটি রাম দা, দুটি চাইনিজ কুড়াল, একটি বড় ছোরা ও একটি রাউন্ড ছোরা জব্দ করেছে। কচুয়া থানার ওসি ওয়ালীউল্লাহ প্রেস ব্রিফিংয়ে জানান, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একটি সহিংস ঘটনা ঘটতে পারে এমন গোপন খবরের ভিত্তিতে ওইদিন আমি ও কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ্জাহান কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জগত্পুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় বাজারের ইছহাক মুন্সী মার্কেটের নিচতলায় একটি পরিত্যাক্ত দোকানঘর থেকে ওই দেশীয় অস্ত্র উদ্ধার করি। এ ব্যাপারে কচুয়া থানায় সাধারণ ডাইরি করা হয়েছে।
মঠবাড়িয়ায় স্কাউট দলের জাতীয় পর্যায় কৃতিত্ব অর্জন
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ার রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল জাতীয় পর্যায়ে স্কাউট সমাবেশে ৩য় স্থান অর্জন করেছে। ৮ থেকে ১৪ মার্চ গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরি ২০১৯ এ অংশ নিয়ে তারা এ কৃতিত্ব অর্জন করে। এই স্কাউট সমাবেশে চারটি ভিলেজ, ১২টি ক্যাম্প ও ১১০০টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম ৬০টি দলের মধ্যে তারা এ কৃতিত্বের অবদান রাখে। বাংলাদেশ স্কাউট, বরিশাল অঞ্চল এ কৃতিত্ব অর্জন করায় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম সরফরাজ সকল স্কাউট সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে রবিবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গয়হাটা শিক্ষা ও সমাজকল্যাণ ফাউন্ডেশন এ বৃত্তি প্রদান করে। সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন। গয়হাটা শিক্ষা সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. কায়সার রহমানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (অব.) মো. হুমায়ুন খালিদ, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু প্রমুখ।
দেবীগঞ্জ মা সমাবেশ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিমাসে নিয়মিতভাবে মা সমাবেশ করে থাকে। এ লক্ষ্যে আলোচনা সভা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রঞ্জিত বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক পিয়ারী বেগম।
গোমস্তাপুরে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় নেতাকর্মীর আহতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আফসার আলী খান। সোমবার রহনপুর কলোনি মোড়স্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রহনপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলাই চন্দ্র শীল। উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলামসহ নেতাকর্মীরা।
মহেশপুরে উপজেলা চেয়ারম্যান
প্রার্থীর মতবিনিময়
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক কাউন্সিলর ও বিআরডিবি চেয়ারম্যান মীর সুলতানু্জ্জামান লিটন সোমবার মহেশপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।
জাতীয় শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে
সুন্নতে খতনা কার্যক্রম
নরসিংদী প্রতিনিধি বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নরসিংদী সার্বজনীন মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও দু:স্থ শিশুদের মাঝে বিনামূল্যে সুন্নতে খতনা (মুসলমানীন) অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে এলাকার বিপুল সংখ্যক শিশুদের সুন্নতে খতনা করানো হয়। ৩ জন ডাক্তারের সার্বক্ষণিক তদারকিতে এ সময় সংগঠনের সদস্য আবুল্লাহ আল আরিফ, মোঃ মোখলেছুর রহমান সেলিম, হাসানুজ্জামান মাসুদ, মোঃ সুবজ, সিরাজুম মনির, এসএম মুর্শেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুর প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে জেলার প্রতিটি ইউনিয়নে শিশু সমাবেশ, শোভাযাত্রা, ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, জাতীয় সংগীত, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার মাদারীপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক জিএম ওয়াহিদুজ্জামান।
কাঠালিয়ায় জাতীয় বিজ্ঞান মেলা শুরু
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক, জেলা পরিষদ সদস্য মো. আমিরুল ইসলাম লিটন সিকদার প্রমুখ।
ভাণ্ডারিয়ায় নির্বাচনী প্রশিক্ষণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা উপজেলা নির্বাচন অধিদপ্তরের উদ্যোগে সোমবার ভাণ্ডারিয়ায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়। স্থানীয় বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৬টি কক্ষে প্রথম ধাপে প্রিজাইডিং অফিসার পদে ৫৫ জন, সহকারী প্রিজাইডিং পদে ২০৯ জন এবং দ্বিতীয় পর্বে পোলিং অফিসার পদে ৫৮০ জনসহ মোট ৯২৫ জন দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কাজের শুরু করেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. নাজমুল আলম। প্রধান প্রশিক্ষক ছিলেন বিভাগীয় নির্বাচন অফিসার (আর ই ও) মো. আলা উদ্দিন এবং বিশেষ প্রশিক্ষক ছিলেন পিরোজপুর জেলা নির্বাচন ও রির্টানিং অফিসার খান আদি শাহানুর খান। এছাড়াও ভাণ্ডারিয়া, কাউখালি, ইন্দুরকানী, মঠবাড়িয়া, পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাচন অফিসাররা প্রশিক্ষণে অংশ নেন।
আন্তঃস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
বরিশাল অফিস নগরীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে সোমবার তিন দিনব্যাপী আন্তঃস্কুল বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জেবায়দা আকতার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহামুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
দুর্গাপুরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা সোমবার দুর্গাপুরে নানা আয়োজনে সম্পন্ন হয়েছে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সুসঙ্গ বিদ্যানিকেতন স্কুলের মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আরিফা আখতার, একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ।
