মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আপডেট : ১৫ মে ২০১৬, ১৭:৩১
মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুঘটনায় মো: মঈনউদ্দিন (৪২) নামে এক পথচারী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
 
রবিবার দুপুরে শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের রাঢীখালে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
 
মুন্সীগঞ্জের এএসপি মো. সামসুজ্জামান বলেন, আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মঈনউদ্দিনের বাড়ী শ্রীনগর উপজেলার কোলাপাড়া গ্রামে।