এই সময়ের ছড়া

জন্মদিনে

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২০:০০

যে শিশুটি জন্মেছে আজ

তার ভাগ্যে কী আছে?

কী উপহার দেব তাকে

কী বলব আজ তার কাছে?

 

ভবিষ্যতের নেই ভরসা

ভাঙতে হবে অন্ধকার

চলতে পথে হোঁচট খাওয়া

শেষ হবে না সমস্যার।

 

একদিকে খুব উঠছে বাড়ি

অন্যদিকে বস্তিঘর,

জন্ম থেকে এই শিশুটি

ভাবছে এদেশ আমার পর।

 

সোনার বাংলা গান গেয়ে যাই

ইট পাথর আর লোহার দেশ

হূদয়বিহীন শুকনো নদে

ভালোবাসার নেই তো লেশ।

 

আমরা এখন ভাবছি বসে

বিদেশ গেলে ভাগ্যবান,

নিজের ঘরে কাঁদছে মাতা

লক্ষ ছেলের অসম্মান।