বাজেট অধিবেশন বসছে ১ জুন

আপডেট : ১৫ মে ২০১৬, ১৯:৫০
জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে আগামী ১ জুন। ওই দিন বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে।
 
রবিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন।
 
শুরু হতে যাওয়া অধিবেশনটি দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন। এই অধিবেশনেই ২ জুন ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী নির্ধারণ করা হবে। বাজেট পেশের পর অধিবেশন জুড়েই সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন। গত ৫ মে শেষ হয় সংসদের দশম অধিবেশন।