রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল ও শ্রমিকদলের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে।
রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ধানমন্ডি থানা শ্রমিকদলের সভাপতি বাবুল সরদার ও সাধারণ সম্পাদক আবু কাওসার ভূঁইয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত কাওসার বলেন, বিকেলে তারা মিলাদ পড়তে পার্টি অফিসে আসেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাত-আটজনের একটি গ্রুপ তাদের ওপর হামলা করে। পরে পার্টি অফিসের অন্য লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢামেকে আনা হয়।
