রবিবার পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর গ্রীণরোডস্থ পানি ভবন প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান। পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, মোঃ রোকন উদ-দৌলা এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ অন্যান্য সংস্থাসহ ও পানিউন্নয়ন বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি
