তিন ভাইকে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১৫ মে ২০১৬, ২২:০৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমির বিরোধে তিন ভাইকে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
 
রবিবার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- রাঙ্গুনিয়ার জঙ্গল সরফভাটা এলাকার মো. হাসান, তার ছেলে আবুল মনছুর, হাসানের ভাইপো জাহেদুল্লাহ ও মো. শহীদুল্লাহ। এদের মধ্যে হাসান ছাড়া বাকিরা পলাতক।
 
আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি স্বরূপ পাল বলেন, সরফভাটা ইউনিয়েনর বদুনি বাপের বাড়ি এলাকায় মরিচ ক্ষেতের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ১৯৯৮ সালে এ হত্যাকাণ্ড ঘটে। কিরিচ, তলোয়ার, দা, বটি, ছুরি নিয়ে হামলা করে একসঙ্গে তিন ভাইকে হত্যা করা হয়। নিহতরা হলেন- মো. জসিম উদ্দিন (৩০), অনোয়ারুল ইসলাম (৩২) ও সফিউল আলম (৩৯)। তারা সরফভাটা এলাকার খায়রুজ্জামানের ছেলে। এ ঘটনায় নিহতদের আরেক ভাই মাহবুব আলম বাদী হয়ে মামলা করেন। অভিযোগ প্রমাণ হওয়ার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।