টাঙ্গাইলে ট্রাক উল্টে হেলপার নিহত

আপডেট : ১৫ মে ২০১৬, ২৩:৪৭
বঙ্গবন্ধু সেতুপূর্ব-টাঙ্গাইল মহাসড়কের ১নং ব্রীজের কাছে ময়দাভর্তি ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে হেলপার নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরেক জন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।
 
নিহত ট্রাকের হেলপার সিরাজগঞ্জ সদর থানার ধানবান্ধি এলাকার মুন্নার ছেলে রাজা মিঞা (২২)। আহত সুলতানকে গুরুত্বর অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।