গাজীপুরে এক নারী শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তানিয়া খাতুন লাকি (২৬) গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ডিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের বড়বাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ওই কারখানার এক কর্মকর্তা মামলাটি করেন।
পুলিশ জানায়, ২২ ফেব্রুয়ারি মহানগরের বোর্ডবাজার এলাকার ওই পোশাক কারখানায় শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলমকে মারপিট করে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন শ্রমিকরা।
এ ঘটনায় রবিউল আলম বাদী হয়ে ওই দিনই নারী শ্রমিক নেতা তানিয়া খাতুন লাকিকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞতানামা আসামি করে একটি মামলা করেন।
