প্রযুক্তিবিশ্বে চলছে পালা বদলের হাওয়া। এই হাওয়ায় উন্নত থেকে উন্নততর প্রযুক্তি পাচ্ছে বিশ্ব। ভবিষ্যতে নতুন ধরণের স্মার্টওয়াচ আনবে স্যামসাং। এই স্মার্টওয়াচে থাকবে প্রজেক্টর।
সম্প্রতি প্রজেক্টর সমর্থিত এই স্মার্টওয়াচের প্যাটেন্ট অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে স্যামসাং। নতুন এই প্রকল্প এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
স্যামসাং স্মার্টওয়াচের সাথে থাকা ওই প্রজেক্টর স্ক্রিনকে বড় করে হাতের তালু বা উল্টো দিকে তুলে ধরবে। এতে বড় স্ক্রিনে আরও সহজে কাজ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
স্মার্টওয়াচের ওই প্রজেক্টর হবে ইমেজের। এতে থাকবে একটি ক্যামেরা ও একটি প্রসেসর। ক্যামেরার কাজ হবে স্মার্টওয়াচের স্ক্রিনের ছবি তুলে ধরা এবং প্রসেসরের কাজ হবে স্মার্টওয়াচের স্ক্রিন ও ক্যামেরাকে সংযুক্ত করা। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
