চট্টগ্রামে তেলের ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৬ মে ২০১৬, ১৩:৫৮
চট্টগ্রাম শহরে তেলবাহী ওয়াগনের সঙ্গে বাসের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মরিয়ম বিবি (৪০) ও ২০ বছর বয়সী এক তরুণী।
 
সোমবার বেলা ১১টার দিকে ষোলশহর রেল ক্রসিংয়ে এ ঘটনায় আরো অন্তত ছয়জন আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।