চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গর্তের পানিতে ডুবে শামিম নামে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। শামিম উপজেলার দাদনচক গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
শিশুটির বাবা শফিকুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সামনে নলকূপের পাশে খেলা করার সময় পানি ভর্তি একটি গর্তে পড়ে যায়। খবর পেয়ে গর্ত থেকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে সকাল ১০টার দিকে সে মারা যায়।
