ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাজির করা হয়েছে ঢাকার সিএমএম আদালতে।
সোমবার দুপুর পৌনে ২টার দিকে মহানগর ডিবি কার্যালয় থেকে আসলাম চৌধুরীকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন ডিবি পুলিশ কর্মকর্তারা।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানের আদালতে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
